বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বিমান বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি দিয়েছে সরকার। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেয়া হয়েছে।

বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩–এর ধারা ৩০(গ) অনুযায়ী সরকার এ ক্ষমতা প্রয়োগ করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের