দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ তিন লক্ষ্য নিয়ে নবনির্বাচিত সরকার কাজ করবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, নতুন সরকারের জন্য যেসব বিষয় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সেগুলো মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার।
“রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উৎপাদন ও সরবরাহ মানুষের জন্য সহনীয় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের নিরাপত্তার উদ্বেগ কাটানো, এই তিন লক্ষ্য নিয়ে কাজ করবে সরকার,” বলেন মি. আলমগীর।
এর আগে, সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।
রেডিওটুডে নিউজ/আনাম

