বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী

পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না বলে উল্লেখ করে নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।’

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে যেটা সমস্যা আমাদের একচুয়ালি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একেবারে খুব খারাপ অবস্থা। আমাদেরকে প্রথমে এড্রেস করতে হবে যে ইনস্টিটিউশনগুলোকে রিকভার করতে হবে। ইনস্টিটিউশনগুলোর মধ্যে প্রফেশনালিজম আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে, এফিশিয়েন্সি আনতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলার এবসেন্সে অনুপস্থিতিতে আমরা যত বড়ই প্রোগ্রাম নেই এগুলো কাজ করবে। এটা হচ্ছে এক নম্বর ‘

তিনি বলেন, ‘দ্বিতীয় কথা হচ্ছে- এই অর্থনীতিকে আমি আমরা যেটা বলেছি গণতন্ত্র করতে হবে। একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। তৃতীয় কথা হচ্ছে- এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে, ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। লিবারলাইজেশন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। যাতে সকলের সমান অধিকার থাকে। অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায়।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের