ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ডলার

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ডলার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ডলার

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেই রেমিট্যান্স দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ বা ১.৮০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছর একই সময়ে দেশে এসেছিল ১৪৯ কোটি ডলার।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১২৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স—যা দেশের ইতিহাসে একক কোনো মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। আর নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের