প্রকাশকদের বড়ো সুখবর দিলো সরকার

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

একুশে বইমেলার তারিখ বদল

প্রকাশকদের বড়ো সুখবর দিলো সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
প্রকাশকদের বড়ো সুখবর দিলো সরকার

অমর একুশে বইমেলা ২০২৬-এর সূচিতে বড়ো ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবারের মেলা ২১ ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য বড়ো সুখবর দিয়েছে সরকার; প্রকাশকদের সব ধরনের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির সদস্য সচিব ড. মো. সেলিম রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে সন্ধ্যা ছয়টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং প্রকাশক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকাশকদের দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো-

অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে।
মেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।
যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল তিনটার মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের ওই দিন সন্ধ্যা ছয়টার মধ্যেই স্টল বরাদ্দ দেওয়া হবে।

সাধারণত ফেব্রুয়ারির শুরুতে মেলা শুরু হওয়ার রীতি থাকলেও এবার বিশেষ পরিস্থিতিতে তারিখ পরিবর্তনের এই ঘোষণা এলো। তবে স্টল ভাড়া মওকুফ এবং নতুন করে বরাদ্দের সুযোগ দেওয়ায় প্রকাশকদের মধ্যে উদ্দীপনা ফিরবে বলে আশা করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের