সাকিব-মাশরাফিকে ফেরাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নমনীয়তা

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সাকিব-মাশরাফিকে ফেরাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নমনীয়তা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সাকিব-মাশরাফিকে ফেরাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর নমনীয়তা

২০২৪ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলা থাকার কারণে দেশে ফেরেননি এই অলরাউন্ডার। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

অন্যদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে নেই সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলাকালে বুধবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, আমিও একজন প্লেয়ার। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও আকর্ষণ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। তারা যেন নিজেদের আইনজীবীর মাধ্যমে আইনগত প্রক্রিয়া মোকাবিলা করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, তারা যদি নিরপরাধ প্রমাণিত হয়ে দেশের মাঠে খেলতে আসেন, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদের স্বাগত জানাব। মামলাগুলো মোকাবিলা করে সবকিছু প্রতিকার করে যদি মাঠে ফেরেন, আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।

তিনি ইঙ্গিত দেন, বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের