এয়ারবাস থেকে আরো ১২০টি বিমান কিনবে চীন

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

এয়ারবাস থেকে আরো ১২০টি বিমান কিনবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
এয়ারবাস থেকে আরো ১২০টি বিমান কিনবে চীন

ইউরোপীয় এভিয়েশন জায়ান্ট এয়ারবাস থেকে আরো ১২০টির মতো বিমান কিনবে চীন। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বুধবার বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এ কথা জানান।

মেৎস সাংবাদিকদের জানান, ‘চীন এয়ারবাস থেকে আরো বেশি সংখ্যায় বিমান অর্ডার করবে। মোট অর্ডার হবে সর্বোচ্চ ১২০টি বিমান।’ 

তিনি আরো বলেন, ‘এ ধরনের সফর যে কতটা ফলপ্রসূ হতে পারে, এই চুক্তিটিই তার প্রমাণ।’

২০২৫ সালে দায়িত্ব গ্রহণের পর মেৎসের এটি প্রথম চীন সফর। বেইজিং ঠিক কোন মডেলের বিমান কিনবে বা কবে এই কেনাকাটা হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।

মেৎস আরো জানান, এয়ারবাসের সঙ্গে আরো কিছু চুক্তি প্রক্রিয়াধীন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের