বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ–সংক্রান্ত প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে উপস্থাপন করেছে এবং তিনি তাতে ‘সম্মতি দিয়েছেন’ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই প্রস্তাবটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন গভর্নর নিয়োগ কার্যকর করা হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা যায়, প্রস্তাবিত নতুন গভর্নর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিষয়টি নিয়ে আজ দুপুর পৌনে দুইটার দিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অর্থমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপেক্ষা করুন। এখনই কিছু বলতে চাইছি না। কিছু হলে জানতে পারবেন।’

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদার দায়িত্বে ছিলেন না। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১৪ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের