চিফ অব জেনারেল স্টাফ হলেন লে. জেনারেল মাইনুর রহমান

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সেনাবাহিনীতে রদবদল

চিফ অব জেনারেল স্টাফ হলেন লে. জেনারেল মাইনুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
চিফ অব জেনারেল স্টাফ হলেন লে. জেনারেল মাইনুর রহমান

সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। 

এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদরদপ্তরে রয়েছেন তিনি। মেজর জেনারেল পদে তিনি পদোন্নতি পূর্বক সেখানে যোগদান করবেন।

সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন তিনি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের