কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেয়া যাবে না

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আইজিপি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেয়া যাবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেয়া যাবে না

কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়ালি এক সভায় এই নির্দেশনা দেন তিনি।

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বাহারুল আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন, যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে। এ সময় হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই সভায় পুলিশ সদর দপ্তর প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের