রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: হাইকোর্টের তদন্তের নির্দেশ

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: হাইকোর্টের তদন্তের নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: হাইকোর্টের তদন্তের নির্দেশ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রিট শুনানির পর এই আদেশ দেন।

এর আগে নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোটা অঙ্কের ঘুষ দিয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং জাল সনদে স্থায়ী চাকরি নিশ্চিত করা হয়েছে। উচ্চ ব্যয় ও স্পর্শকাতর প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী জনবল থাকা উচিত হলেও অভিযোগ অনুযায়ী ঘটেছে উল্টোটা।

প্রকল্পের দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য গঠিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) জনবল নিয়োগে এমন বেপরোয়া অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির নজিরবিহীন অভিযোগ পাওয়া গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের