বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৬,

১২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়। এর আগে এ দুই আসনের উপ-নির্বাচন ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন।

এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যে কোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তাই তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। এ অবস্থায় বগুড়া-৬ আসনটি শূন্য হিসেবে সেখানে উপনির্বাচনের মাধ্যমে আবারো সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের