তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

২৬ ফেব্রুয়ারি ২০২৬,

১৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে মি. বাদশার হাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।

১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে দু'টোতেই বিজয়ী হন।

তবে নিয়ম অনুযায়ী, শপথ গ্রহণের আগে তাকে একটি আসন ছাড়তে হয়। এক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দেন মি. রহমান।

ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী নয়ই এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আসনটিতে ভোট গ্রহণ করা হবে।

তার আগে প্রার্থিতার জন্য মনোয়নপত্র দাখিলের করা যাবে দোসরা মার্চ পর্যন্ত। পাঁচই মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।

এতে যারা বাদ পড়বেন, তারা ছয়ই মার্চ থেকে শুরু করে ১০ই মার্চ পর্যন্ত আপিল করতে পারবেন।

আপিল নিষ্পত্তি করা হবে ১১ই মার্চ। এরপর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ই মার্চ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের