চীনে সম্প্রতি শেষ হওয়া বসন্ত উৎসবের ছুটিতে অনলাইন লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মঙ্গলবার প্রকাশিত তথ্যে জানিয়েছে পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)।
ব্যাংক জানায়, ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের অনলাইন পেমেন্ট ক্লিয়ারিং প্রতিষ্ঠান নেটসইউনিয়ন ক্লিয়ারিং করপোরেশন এবং কার্ড পেমেন্ট জায়ান্ট চায়না ইউনিয়ন পে প্রায় ৩৯৩০ কোটি অনলাইন লেনদেন প্রক্রিয়াজাত করেছে, যার মোট মূল্য ছিল ১৩.১২ ট্রিলিয়ন ইউয়ান।
গত বছরের বসন্ত উৎসবের তুলনায় এবার দিনে গড় লেনদেনের সংখ্যা বেড়েছে ৩৭.৪৫ শতাংশ এবং অর্থমূল্য বেড়েছে ১৯.২৬ শতাংশ।
রেডিওটুডে নিউজ/আনাম

