২৩ ফেব্রুয়ারি শেষ হওয়া ৯ দিনের বসন্ত উৎসবের ছুটিতে চীনের ভোক্তাবাজারে শক্তিশালী সূচনা লক্ষ্য করা গেছে। দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ছয়টি খাত—খাদ্য, আবাসন, পরিবহন, পর্যটন, কেনাকাটা ও বিনোদন—এ সবই ঘোড়ার বছরের প্রাণবন্ত অর্থনৈতিক গতির ইঙ্গিত দিয়েছে।
চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব উপলক্ষে ভোগব্যয় বরাবরই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। পারিবারিক পুনর্মিলন, দেশব্যাপী ভ্রমণ, ঐতিহ্যবাহী খাবার, বিনোদন এবং উপহার কেনার মাধ্যমে এই সময়ে বাজারে ব্যাপক লেনদেন হয়।
অভ্যন্তরীণ চাহিদাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে ধরে রাখতে চীনা কর্তৃপক্ষ ছুটির সময় ভোগের সম্ভাবনা বাড়াতে একাধিক নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় প্রশাসনগুলোও ভাউচার, ভর্তুকি ও নগদ সহায়তার মাধ্যমে মোট ২০৫ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

