চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান  

চীনের ৯ দিনব্যাপী বসন্ত উৎসবের ছুটিতে দেশটির সিনেমা বাজারে রেকর্ড সাড়া পড়েছে। এ সময় বক্স অফিস আয় দাঁড়িয়েছে ৫৭৫ কোটি ইউয়ান। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের চলচ্চিত্র প্রশাসন। 

সংস্থাটির তথ্য অনুযায়ী, ছুটির সময়ে মোট ১২ কোটি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা উপভোগ করেছেন। 

এ সময়ের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ছিল রেসিং-কমেডি ঘরানার পেগাসাস ৩। জনপ্রিয় নির্মাতা হান হান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন তারকা অভিনেতা শেন থং। সিরিজটির আগের দুটি ছবি ২০১৯ ও ২০২৪ সালের বসন্ত উৎসবে মুক্তি পেয়ে সম্মিলিতভাবে প্রায় ৫০০ কোটি ইউয়ান আয় করেছিল। 
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের