কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

০৬ জুন ২০২৬,

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
কাতারে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতিতে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি পরিস্থিতির কথা বিবেচনায় রেখে কাতার আইডি (QID), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, নগদ অর্থ এবং মোবাইল চার্জারের মতো অত্যাবশ্যকীয় সরঞ্জাম সবসময় সঙ্গে রাখার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রবাসীদের কাতারের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা কাতারের প্রচলিত আইনের পরিপন্থী। এ ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বনের অনুরোধ করেছে দূতাবাস।

যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ অথবা ই-মেইল ([email protected]) ঠিকানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের