যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসাপ্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সব অনভিবাসী ভিসাপ্রার্থীদের উদ্দেশে আজ (শুক্রবার, ৫ জুন) এই বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

