জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

শনিবার,

২০ জুন ২০২৬,

৬ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২০ জুন ২০২৬,

৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২০, ১৮ জুন ২০২৬

Google News
জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জর্ডান সরকার। এতে করে তারা সেখানে বৈধভাবে থেকে কাজ করার সুযোগ পাবেন, নয়তো কোনো জরিমানা ছাড়াই দেশে ফিরে আসতে পারবেন। বুধবার (১৭ জুন) জর্ডানের বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, জর্ডান সরকার দেশটিতে থাকা সব অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর আওতায় যেকোনো অবৈধ শ্রমিক চাইলে জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। আবার শর্তসাপেক্ষে জর্ডানেই থেকে কাজ চালিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।

শুধু তাই নয়, ক্ষমার আওতায় শ্রমিকরা তাদের কর্মস্থলও পরিবর্তন করতে পারবেন। গৃহকর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন। যারা ভ্রমণ (টুরিস্ট) ভিসায় জর্ডানে গিয়েছেন, তারাও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

দূতাবাস এসব সুবিধা নিতে আগ্রহী প্রবাসীদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

এই সাধারণ ক্ষমা জর্ডানে আটকে পড়া অনেক বাংলাদেশি শ্রমিকের জন্য বড় স্বস্তির খবর হয়ে দেখা দিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের