শনিবার সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

০৭ আগস্ট ২০২৬,

২৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

শনিবার সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ৭ আগস্ট ২০২৬

Google News
শনিবার সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে, ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের