৪৮ ঘণ্টার মধ্যে,৬ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

৪৮ ঘণ্টার মধ্যে,৬ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৯, ৬ আগস্ট ২০২৬

Google News
৪৮ ঘণ্টার মধ্যে,৬ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বন্যা তথ্য কেন্দ্র জানিয়ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, নোয়াখালী খাল, রহমতখালি খাল ও ফেনী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, ঘাঘট, পুনর্ভবা, টাঙ্গন, করতোয়া ও যমুনেশ্বরী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা সতর্ক কেন্দ্র। অপরদিকে আপার করতোয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আত্রাই ও মহানন্দা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী দুই দিন হ্রাস পেতে পারে। তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী এক দিন দেশের অভ্যন্তরে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং ভৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের