গ্যাস সঙ্কটের অবসান, বিকেলে চালু হচ্ছে মহেশখালী টার্মিনাল

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

গ্যাস সঙ্কটের অবসান, বিকেলে চালু হচ্ছে মহেশখালী টার্মিনাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৩, ৬ আগস্ট ২০২৬

Google News
গ্যাস সঙ্কটের অবসান, বিকেলে চালু হচ্ছে মহেশখালী টার্মিনাল

দীর্ঘ ১৬ দিনের সঙ্কট কাটিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলের মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হতে যাচ্ছে। তবে সার্বিক গ্যাস সরবরাহ আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জ্বালানি মন্ত্রী।

বৈঠক প্রসঙ্গে মন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, যা একটি নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ। তিনি বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছি।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বা অনলাইন সাংবাদিক সম্মেলন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে নিয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই। তবে তিনি দেশটাকে ধ্বংস করে গেছেন।

বিগত দুই সপ্তাহ ধরে আবাসিকের চুলা কিংবা সিএনজি স্টেশনগুলোতে যে তীব্র গ্যাস সঙ্কট তৈরি হয়েছিলো, মহেশখালী টার্মিনাল থেকে পুনঃসরবরাহ শুরুর মাধ্যমে তা দ্রুত নিরসন হবে বলে আশ্বস্ত করেছে জ্বালানি মন্ত্রণালয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের