মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫২, ৬ আগস্ট ২০২৬

Google News
মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত যোদ্ধাদের পুনর্বাসনে রাজধানীর মিরপুরে আধুনিক আবাসন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

তিনি বলেন, নির্মাণকাজ শেষ হলে শহীদ ও আহত পরিবারগুলোকে এসব ভবনে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি কখনো ভুলবে না। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এসেছে। আন্দোলনের সুফল দৃশ্যমান হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে নানা বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আহমেদ সোহেল মঞ্জুর বলেন, ‘বর্তমান সরকার জুলাই আন্দোলনের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এসব ভবনে জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, দেশের যে কোনো রাজনৈতিক সংকট এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে পিরোজপুর ও ভাণ্ডারিয়ার মানুষের অবদান গুরুত্বপূর্ণ। সরকারের নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপ এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে ঘোষিত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের