শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলায় কাদের-সাদ্দাম টেলিফোন বার্তা ট্রাইব্যুনালে

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলায় কাদের-সাদ্দাম টেলিফোন বার্তা ট্রাইব্যুনালে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০২, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১২:০২, ৬ আগস্ট ২০২৬

Google News
শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলায় কাদের-সাদ্দাম টেলিফোন বার্তা ট্রাইব্যুনালে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ২০২৪ সালের ১১ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে টেলিফোন করে এ নির্দেশ দেন বলে শুনানিতে জানানো হয়।

জমা পড়া ওই অডিও রেকর্ডে ওবায়দুল কাদেরকে সাদ্দাম হোসেনের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘এদের মারো না কেন? বড়ো হতে দাও কেন?’ এর জবাবে সাদ্দাম হোসেন জানান, আইনশৃঙ্খলার দোহাই দিয়ে পুলিশ তাদের মুখোমুখি হতে নিষেধ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনকালে এই তথ্য ও কল রেকর্ড দাখিল করা হয়।

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) এ মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বৃহস্পতিবারও টানা দ্বিতীয় দিনের মতো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন পক্ষ।

মামলার অন্য পলাতক আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

চলতি বছরের ২২ জানুয়ারি অভিযুক্ত সাত আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। গত দুই আগস্ট তদন্ত কর্মকর্তাসহ মোট ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিচারকাজ যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে পৌঁছায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের