নতুন হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠাল চীন

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

০৬ আগস্ট ২০২৬,

২২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

নতুন হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠাল চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৯, ৬ আগস্ট ২০২৬

Google News
নতুন হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠাল চীন

মহাকাশ থেকে অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্মভাবে তথ্য সংগ্রহ করার জন্য চীন বিশেষ ধরনের হাইপারস্পেকট্রাল ইমেজিং প্রযুক্তির দুটি নতুন স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে।

বেইজিং সময় সকাল ১০টা ৩৮ মিনিটে পূর্ব চীনের শানতোং প্রদেশের হাইয়াং শহরের উপকূলবর্তী সমুদ্র থেকে একটি ‘স্মার্ট ড্রাগন-৩’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইট দুটি মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটগুলো এরইমধ্যে তাদের নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে।

২০৩০ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ২০০টিরও বেশি উচ্চ-রেজ্যুলেশনের বুদ্ধিমান স্যাটেলাইট মহাকাশে স্থাপন করার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে থাকবে ১০০টির বেশি অপটিক্যাল স্যাটেলাইট, ১০০টির বেশি রাডার স্যাটেলাইট এবং চারটি হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট। সূত্র: সিএমজি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের