চীন থেকে ১০৩টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু

বুধবার,

০৫ আগস্ট ২০২৬,

২১ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

০৫ আগস্ট ২০২৬,

২১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীন থেকে ১০৩টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৯, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৫২, ৫ আগস্ট ২০২৬

Google News
চীন থেকে ১০৩টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু 

চীনা পণ্যের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে দেশটি আন্তর্জাতিক আকাশপথে পণ্য পরিবহনের ব্যবস্থা আরও বাড়াচ্ছে। ২০২৬ সালের প্রথম সাত মাসে চীন থেকে ১০৩টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু হয়েছে।

চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিং জানিয়েছে, শুধু জুলাই মাসেই নতুন ১১টি কার্গো রুট চালু করা হয়েছে। এসব নতুন রুটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হচ্ছে।

নতুন রুটগুলোর মধ্যে এশিয়ার দেশগুলোর জন্য ৫১টি, ইউরোপের জন্য ৩৮টি, উত্তর আমেরিকার জন্য ১২টি, আফ্রিকার জন্য ২টি এবং দক্ষিণ আমেরিকার জন্য ১টি রুট চালু হয়েছে। এসব রুটে প্রতি সপ্তাহে ২২৯টি ফ্লাইট চলাচল করতে পারবে।

এই কার্গো ফ্লাইটে মূলত অনলাইন কেনাকাটার পণ্য, ইলেকট্রনিক সামগ্রী, উন্নত প্রযুক্তির পণ্য, মূল্যবান যন্ত্রাংশ ও গাড়ির যন্ত্রাংশ পরিবহন করা হচ্ছে। এসব পণ্য দ্রুত পৌঁছানোর জন্য আকাশপথ পরিবহনকে বেশি সুবিধাজনক মনে করছেন ব্যবসায়ীরা।

চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব মা চেংরং বলেন, এআই প্রযুক্তির সরঞ্জাম রপ্তানি বাড়ার কারণে এয়ার কার্গো খাতেও নতুন গতি এসেছে। 

তিনি বলেন, এআই স্টোরেজ, কম্পিউটার সরঞ্জাম ও সেমিকন্ডাক্টরের মতো উন্নত প্রযুক্তির পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এসব পণ্য দ্রুত ও নিরাপদে পৌঁছাতে আকাশপথে পরিবহনকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের