বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে চীনের সেনাবাহিনী

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে চীনের সেনাবাহিনী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২১, ৩ আগস্ট ২০২৬

Google News
বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে চীনের সেনাবাহিনী

আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের ন্যায়বিচারপন্থী দেশ ও শক্তির সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে চীন।

চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা জানান।

তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে চীন যৌথভাবে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি বাস্তব পদক্ষেপের মাধ্যমে একটি দায়িত্বশীল দেশের সামরিক বাহিনী হিসেবে নিজেদের ভূমিকা পালন করবে পিএলএ।

তং চুন আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চীনের সামরিক বাহিনী প্রস্তুত থাকবে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় এবং তাইওয়ানের স্বাধীনতার দাবিতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ও বাইরের হস্তক্ষেপ প্রতিহত করতে চীন দৃঢ় অবস্থানে থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন