তারেক রহমানের আমন্ত্রণপত্রে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার করেনি ভারত

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০১ আগস্ট ২০২৬,

১৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ব্রিকস শীর্ষ সম্মেলনে 

তারেক রহমানের আমন্ত্রণপত্রে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার করেনি ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৬, ১ আগস্ট ২০২৬

আপডেট: ১১:৫৬, ১ আগস্ট ২০২৬

Google News
তারেক রহমানের আমন্ত্রণপত্রে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার করেনি ভারত

ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আমন্ত্রণপত্রে ‘প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার করা হয়নি, ‘বিমসটেকের সভাপতি’ পদবি ব্যবহার করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গতকাল শুক্রবার এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ থেকে কিছু মন্তব্যে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণপত্রে তাঁর পদবি ‘বিমসটেকের চেয়ার’ হিসেবে সম্বোধন করা হয়েছে, যা তারা অপমানজনক বলে মনে করছে। তারেক রহমানকে পাঠানো আমন্ত্রণটি কেমন ছিল?’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রশ্নটির সরাসরি কোনো উত্তর দেননি। তিনি জানান, ব্রিকস সামিট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমন্ত্রণ ও কারিগরি বিষয়ে পরে আপনাদের হালনাগাদ তথ্য দেওয়া হবে।’

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের চলমান বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয় সংবাদ সম্মেলনে। প্রশ্নে জানতে চাওয়া হয় এই মার্কিন রাষ্ট্রদূত তাঁর আঞ্চলিক কার্যকলাপ সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কিনা বা ভারতের এই বিষয়ে জানার কোনো অনুশীলন আছে কিনা। কারণ তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য বিশেষ দূতও। উত্তরে জয়সওয়াল বলেন, এটি ওই দুই দেশের বিষয়।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূতের ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে উল্লেখ করে বৈঠকে কী ধরনের আলোচনা বা মতবিনিময় হয়েছে, তা জানতে চান এক সাংবাদিক। উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ বিষয়ে তাঁর কাছে তথ্য নেই। তথ্য পেলে তিনি জানাবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের