হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

শুক্রবার,

৩১ জুলাই ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

৩১ জুলাই ২০২৬,

১৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৭, ৩০ জুলাই ২০২৬

Google News
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, গত ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারার ক্ষমতাবলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের