দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

০৩ আগস্ট ২০২৬,

১৮ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৩, ২ আগস্ট ২০২৬

Google News
দাবানল নেভানোর সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ

নিচে দাউদাউ করে জ্বলছে বিধ্বংসী আগুন। চারপাশ ছাই করে দিচ্ছে রাক্ষুসে দাবানল। আগুন নেভাতে আকাশ থেকে পানি ছিটানোর কাজ চলছিল। চরম উৎকণ্ঠার মধ্যেই ঘটল আরেক ভয়াবহ বিপত্তি। মাঝ আকাশেই বিকট শব্দে ধাক্কা খেল আগুন নেভানোর কাজে থাকা দুটি হেলিকপ্টার! মুহূর্তের মধ্যেই একটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী হয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে।

রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে গ্রিসের এথেন্সের পশ্চিমে পসাথা অঞ্চলে। রবিবার ভয়াবহ দাবানল নেভানোর সময় ভাড়ায় চালিত দুটি ‘বেল’ হেলিকপ্টারের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ ক্রুদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি জানিয়েছে, এক ক্রুকে নিরাপদে উদ্ধার করা গেলেও দ্বিতীয়জনের খোঁজ এখনো চলছে।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বিপদের জানিয়েছেন, দেশে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই বৈরী আবহাওয়ায় উড়োজাহাজ দিয়েও নিরাপদে কাজ করা কঠিন। এদিকে, পোর্তো জার্মেনো গ্রামে আগুন নেভাতে লড়ছেন প্রায় ৫০০ দমকলকর্মী। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত সাড়ে ৬ হাজার হেক্টর জমি।

আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ায় সাইরেন বাজিয়ে মানুষজনকে নিরাপদে সরিয়ে নিচ্ছে পুলিশ। তবে বহু বাড়িঘর ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র বাতাসে আগুন নেভাতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। সম্প্রতি আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মীর মর্মান্তিক প্রাণহানিও ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আবহাওয়াবিদরা এই বিশাল আগুনকে ‘মেগাফায়ার’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের