আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনট-
মেষ রাশি: আপনি আজ সহজে কিছু নতুন জিনিস শিখতে পারবেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অবশ্যই সুরক্ষিত পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটিকে ভালোভাবে কাজে লাগান। নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ঢাকা দেওয়া নেই এমন কোনও খাবার খাবেন না। আপনার অতিরিক্ত অর্থ এমন জায়গায় রাখুন, যেখান থেকে আপনি প্রয়োজনের সময়ে তা পেতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে গেলে কোনও বিতর্কিত আলোচনা করবেন না। যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন তাঁরা আজ কোনও সুখবর পেতে পারেন। যোগ্য ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার কোথাও রোমান্টিক ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার বিপুল অর্থব্যয় হতে পারে। অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করার চেষ্টা করুন। এর ফলে আপনি অবসর সময় পাবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও কোনও গুরুত্বপূর্ণ কাজের কারণে তা সম্ভব হবে না। এর ফলে তর্কের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। দীর্ঘমেয়াদী লাভের জন্য আজ আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
সিংহ রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। কোনও ভুল পরিকল্পনার ফলে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন। অযথা সময় নষ্ট না করে সময়কে ভালোভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আর একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জীবনে সতর্ক থাকুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।
তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ কোনও উত্তেজনা এবং মতপার্থক্যের সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার মেজাজ খিটখিটে হতে পারে। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। পাশাপাশি, যদি ধার দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। কোনও গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। শারীরিক দিক থেকে সুস্থ থাকতে শরীরচর্চা করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
বৃশ্চিক রাশি: আপনার দ্রুত নেওয়া একটি পদক্ষেপ আপনাকে অনুপ্রাণিত করবেন। কোনও কাজে সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে আপনার ধারণাকে পরিবর্তন করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং মনও সমৃদ্ধ হবে। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সঙ্কট থেকে মুগ্ধ হতে পারবেন। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। প্রেমের জীবনে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও নতুন বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তি অথবা বয়স্ক কারোর কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আমরা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে বিস পরিবারের একজন প্রবীণ সদস্যের সহায়তায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনি যদি আজ একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব অথবা বয়স্ক কারোর কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: এই রাশির বয়স্ক ব্যক্তিদের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সমস্ত তথ্য ভালো হবে জেনে নেওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোনও বিষয় চূড়ান্ত করার আগে পরিবারের সদস্যদের মতামত নিন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হওয়া কোনও আকসিক সফর ইতিবাচক ফলপ্রদান করবে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কুম্ভ রাশি: আপনি আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই রাশির যাঁরা তাঁদের কোনও জমি বিক্রি করতে চান সেক্ষেত্রে আজ তাঁরা ভালো ক্রেতার সন্ধান পেতে পারেন। এর ফলে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও তর্কে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভাল কাজের পরিপ্রেক্ষিতে আজ বস এবং সহকর্মীরা আপনার প্রশংসা করবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। আপনি আজ একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: আপনার বন্ধুরা আজ আপনারা কেমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। কর্মক্ষেত্রে আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

