আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাাকে দূরে সরিয়ে রাখুন। আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। আপনি আজ বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন। যেটি পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনি আজ কিছু পুরনো স্মৃতির রোমন্থন করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। সেই সমস্ত আত্মীয়দের থেকে আজ দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনি বিভ্রান্ত হতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি বই পড়তে পারেন। কোনও সিনেমা বা নাটক দেখে আজ আপনার পাহাড়ে বেড়াতে যাওয়ার ইচ্ছে হতে পারে।
মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মামাবাড়ির তরফে আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বাড়িতে আজ হঠাৎ করেই আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। কিছু পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থনও হতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: আপনি আজ কোনও মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনাকে আজ সাবধানে গাড়ি চালাতে হবে। আপনি আজ কাউকে তাঁর প্রেমের জীবনে সফল হতে সাহায্য করবেন। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। শুধু তাই নয়, আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই অর্থ আজ আপনাকে ফেরত দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বন্ধুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে ছোটখাটো তিক্ততাকে ভুলে যান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করবেন না। শরীর সুস্থ রাখার লক্ষ্যে আপনি আজকে কিছুক্ষণ দৌড়তে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা এখনও বেতন পাননি আজ তাঁরা তাঁদের বন্ধুদের কাছ থেকে ঋণ চাইতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রতিটি কাজ বিচক্ষণতার সঙ্গে করলে আপনি লাভবান হবেন। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। জীবনসঙ্গী অথবা বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনার কোথাও শপিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনি ক্লান্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, আজকের দিনটি সঠিকভাবে কাজে লাগান। সামগ্রিকভাবে এই দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন। এগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। সামগ্রিকভাবে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামনে নেবেন।
কুম্ভ রাশি: আপনি আজ কোনও ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। আপনি আজ অবসর সময়ে মোবাইল চালাতে পারেন অথবা টিভি দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাচলা করতে পারেন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। দূর-সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। অনেকেই আপনার কাছ থেকে গান শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

