আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই মন ভালো রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ অপ্রত্যাশিত অতিথিদের আগমন ঘটতে পারে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনার অহঙ্কারী মানসিকতাকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। দীর্ঘমেয়াদী লাভের জন্য আজ আপনি কোনও শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আপনি আজ কোনও কাজে আপনার ভাইয়ের কাছ থেকে সাহায্য পাবেন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ অতীতের কোন সুখের স্মৃতির রোমন্থন করতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনি অবশ্যই একটি ভালো খবর পেতে পারেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: আপনি যদি অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকেন সেক্ষেত্রে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। সামগ্রিকভাবে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও অসুবিধার সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি বন্ধুদের সঙ্গে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। জমি-সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা কিছু কাজের কারণে আজ আপনি ব্যস্ত হতে পারেন। আপনি আরেকটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন।
তুলা রাশি: পারিবারিক চিকিৎসা খরচ আজ বৃদ্ধি পেতে পারে। এই রাশির কিছু অভিভাবক আজ তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার একজন বন্ধু আজ আপনার সম্পর্কে চিন্তিত হতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপিত করলে লাভবান হবেন। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভালোবাসার মানুষের সঙ্গে আপনি আজ সময় অতিবাহিত করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ বাড়ির কিছু কাজ করতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। পেশা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। অত্যধিক পরিমাণে টিভি দেখা বা মোবাইল চালানো থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
ধনু রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আজকে করা একটি যৌথ উদ্যোগের মাধ্যমে আপনার অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করে ফেললে আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। আজ আপনি সন্ধ্যায় সিনেমা অথবা থিয়েটার দেখতে যেতে পারেন। জীবনসঙ্গীর কারণে আজ আপনি কোনও কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন।
মকর রাশি: আপনি আজ কোনও কাজে আপনার চারপাশে থাকা মানুষদের কাছ থেকে সমর্থন পাবেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস অবশ্যই বৃদ্ধি পাবে। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিন। নাহলে, আপনি আগামী সময়ে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। বাচ্চারা আজ তাদের স্কুল প্রোজেক্ট শেষ করার কাজে আপনার সাহায্য নিতে পারে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্যের সম্মুখীন না হলে ভেঙে পড়বেন না। বরং, ওই সাফল্য অর্জনের জন্য অবশ্যই সঠিকভাবে পরিশ্রম করে যান। আজ আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। সেই সময়ে কোনও খেলাধুলায় ব্যস্ত হতে পারেন অথবা জিমে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, চোখে ছানি রয়েছে এমন রোগীদের দূষিত পরিবেশ এড়িয়ে চলতে হবে। এছাড়াও, সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ থেকে অবশ্যই দূরে থাকুন। আপনার একজন ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে ঋণ যাইতে পারেন। বাচ্চারা আজ তাদের স্কুলের প্রোজেক্ট সেট করার জন্য আপনার কাছ থেকে সাহায্য চাইতে পারে। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাবের কারণে কর্মক্ষেত্রে আপনি সহকর্মীদের কাছে সমালোচিত হতে পারেন। তাই, অবশ্যই নিজেকে সংযত করুন। দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে কোনও খেলাধুলায় ব্যস্ত হতে পারেন অথবা জিমে যেতে পারেন। আপনি আজ একটি কঠিন পরিস্থিতিতে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সমর্থন নাও পেতে পারেন।
মীন রাশি: দুর্দশার মধ্যে রয়েছেন এমন একজন কাউকে আজ আপনি সাহায্য করতে পারেন। কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ অবশ্যই এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

