ড. মুহাম্মদ ইউনূসের বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা রয়েছে। কিন্তু ড. ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল- বিএনপিকে মাইনাস করার ফর্মুলা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, মুহাম্মদ ইউনূস মনে করেছিলেন নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এইবার বিএনপিকে ভ্যানিশ করো।
জামায়াত-এনসিপিকে ক্ষমতায় আনো। এই প্লান মুহাম্মদ ইউনূসের ছিল।
তিনি বলেন, আমাদেরও তো দু-একজন কাছের মানুষ সরকারে ছিল। অনেক তথ্যই তো পেয়েছি।
অনেকে মনে করে যে, মুহাম্মদ ইউনূস তো ফেরেশতা। এমনি এমনি নির্বাচন দিয়েছে? আমি বলতে চাই, মুহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে। নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। জামায়াত ইসলাম কি নির্বাচন চেয়েছিল- এনসিবি নির্বাচন চেয়েছিল? না। ওরা বলেছিল ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা নির্বাচন আদায় করে নিয়েছি।
তিনি আরী বলেন, আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা হুমকি দিচ্ছে গণঅভ্যুত্থানের- এরা অপরাধ করছে, অন্যায় করছে। বিএনপি সরকার কি হাসিনার মতো নির্বাচন করে ক্ষমতায় এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সুতরাং এইসব গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করেন। গণঅভ্যুত্থান সস্তা জিনিস না- বললেন আর হয়ে যাবে?
রেডিওটুডে নিউজ/আনাম

