বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি ৪৬ শতাংশেরও বেশি বৃদ্ধি

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি ৪৬ শতাংশেরও বেশি বৃদ্ধি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৯, ২৭ জুলাই ২০২৬

Google News
বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি ৪৬ শতাংশেরও বেশি বৃদ্ধি

চলতি বছরের প্রথমার্ধে চীনের অটোমোবাইল রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩৫ দশমিক ৮২ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। 

মূলত বিশ্ববাজারে পরিবেশবান্ধব জ্বালানির যানবাহনের শক্তিশালী চাহিদাই এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

সাধারণ প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের মধ্যে চীনের তৈরি যানবাহন বিশ্বের ২১০টিরও বেশি দেশ এবং অঞ্চলে পাঠানো হয়েছে।

পাশাপাশি, এই সময়ে পরিবেশবান্ধব জ্বালানির যানবাহনের রপ্তানি গত বছরের তুলনায় ৬৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৬০ দশমিক ৬৮ বিলিয়ন ইউয়ানে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের