চীনের ইয়াংজি নদীর তলদেশে হাই-স্পিড রেল টানেলের খনন কাজ সম্পন্ন

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনের ইয়াংজি নদীর তলদেশে হাই-স্পিড রেল টানেলের খনন কাজ সম্পন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৩, ২৬ জুলাই ২০২৬

Google News
চীনের ইয়াংজি নদীর তলদেশে হাই-স্পিড রেল টানেলের খনন কাজ সম্পন্ন

চীনের প্রথম হাই-স্পিড রেলওয়ে টানেল হিসেবে ইয়াংজি নদীর তলদেশে নির্মিতব্য 'ছাইইয়ুয়ানবা ইয়াংজি রিভার রেলওয়ে টানেল'-এর খনন কাজ সম্পন্ন হয়েছে।

১১ হাজার ৯৪২ মিটার দীর্ঘ এই টানেলটি শহরের রাস্তাঘাট, এলিভেটেড সেতু, বিদ্যমান রেললাইন এবং নদীর প্রধান নেভিগেশন চ্যানেলের নিচ দিয়ে চলে গেছে।

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভা এবং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনকে সংযোগকারী হাই-স্পিড রেললাইনের নির্মাণকাজে এই অগ্রগতি একটি বড় মাইলফলক।

ছেংতু-ছোংছিং, ছোংছিং-সিয়ামেন এবং চেংচৌ-ছোংছিং হাই-স্পিড রেললাইনগুলোকে সংযুক্ত করার মাধ্যমে এই টানেলটি ছোংছিংয়ের মূল শহরে দুটি প্রধান ট্রাঙ্ক রুট—ছোংছিং-সিয়ামেন করিডোর এবং ইয়াংজি রিভার করিডোরের সংযোগ ঘটাবে।

রেলওয়ে কর্তৃপক্ষের মতে, এই প্রকল্পটি শহরের হাই-স্পিড রেল নেটওয়ার্ককে আরও উন্নত করবে এবং আঞ্চলিক সংযোগ ও সমন্বিত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন