থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শুক্রবার,

২৪ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৪, ২৪ জুলাই ২০২৬

Google News
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী রোববার তার ফেরার কথা ছিল, তবে সে সময়সূচি এগিয়ে আনা হয়।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, এমন খবর প্রকাশের পর বিদেশ থেকে স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় সেই আলোচনা আরও জোরদার হয়েছে।

সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের