সবকিছুর মনে রাখা হবে: অরিজিৎ সিং

বুধবার,

২২ জুলাই ২০২৬,

৭ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

২২ জুলাই ২০২৬,

৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সবকিছুর মনে রাখা হবে: অরিজিৎ সিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১০, ২২ জুলাই ২০২৬

Google News
সবকিছুর মনে রাখা হবে: অরিজিৎ সিং

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় সরব বলিউডের অনেক তারকারা। কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্ট করে তিনি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি প্রশাসনের কড়া সমালোচনা করেছেন।

টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায় সোমবার (২০ জুলাই) ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এই ঘটনার পরই নিজের ক্ষোভ প্রকাশ করেন অরিজিৎ। এক পোস্টে তিনি লেখেন, এখন তো আপনারা শিক্ষার্থীদেরও মারছেন। আপনাদের কি একটুও লজ্জা লাগে না?   

এরপর আরেকটি পোস্টে রাজনৈতিক নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, হ্যালো নেতা, মন্ত্রী! কী চলছে? নিজেদের কি ঈশ্বর মনে করতে শুরু করেছেন? সবশেষে আরও একটি পোস্টে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সবকিছুর হিসাব রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র চিরস্থায়ী সত্য। 

বর্তমানে ভারতের শিক্ষার্থী আন্দোলনটি শিক্ষা খাতে অনিয়ম, বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে। এই আন্দোলনে এরই মধ্যে যোগ দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি যন্তর মন্তরে অনশন শুরু করলেও পরে দিল্লি পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, জিনাত আমান, প্রকাশ রাজ ও শাবানা আজমি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের