হত্যা মামলায় চট্টগ্রাম ও মাগুরায় দু`জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২১ জুলাই ২০২৬,

৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হত্যা মামলায় চট্টগ্রাম ও মাগুরায় দু`জনের মৃত্যুদণ্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪০, ২০ জুলাই ২০২৬

Google News
হত্যা মামলায় চট্টগ্রাম ও মাগুরায় দু`জনের মৃত্যুদণ্ড

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চট্টগ্রাম ও মাগুরায় দু'জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় তিন বছর আগে স্কুল ছাত্রী আবিদা সুলতানা আয়নীকে হত্যা মামলায় মৃত্যূদণ্ড দেওয়া হয়েছে আসামি মো. রুবেলকে।

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সাইফুর রহমান সোমবার এই রায় ঘোষণা করেন।

২০২৩ সালের ২৯শে মার্চ নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বাই লেইন মুরগি ফার্ম আলমতারা পুকুর পাড় এলাকার একটি ডোবা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়নীর মরদেহ উদ্ধার হয়।

পরে ওই ঘটনায় জড়িত অভিযোগে এই এলাকার সবজি বিক্রেতা রুবেলকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বিড়ালের বাচ্চা দেওয়ার কথা বলে শিশু আয়নীকে একটি ফাকা ভবনে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে সে হত্যা করেছিল বলে তখন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তারা।

অন্যদিকে, মাগুরায় চার বছর আগের এক শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হাসান শেখ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

২০২২ সালের ১৭ই মার্চ মাগুরা শ্রীকোল এলাকায় কুমার নদের তীরে একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের