উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

বুধবার,

২২ জুলাই ২০২৬,

৭ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

২২ জুলাই ২০২৬,

৭ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৪, ২২ জুলাই ২০২৬

Google News
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

উজানের ঢল ও  ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছেন চরাঞ্চলের মানুষ। এরই মধ্যে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত তলিয়ে যেতে শুরু করেছে।

বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে, পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের