চীনের বায়োটেক খাতে বিনিয়োগ বাড়াবে মার্ক

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনের বায়োটেক খাতে বিনিয়োগ বাড়াবে মার্ক 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৫, ২৬ জুলাই ২০২৬

Google News
চীনের বায়োটেক খাতে বিনিয়োগ বাড়াবে মার্ক 

চীনের বায়োটেক ও স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মানিভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান মার্ক। দেশটির দ্রুত উন্নয়নশীল বায়োটেক খাত, বড় বাজার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্ক চীনের ব্যবস্থাপনা পরিচালক আন্দ্রে মুস্তো বলেন, গবেষণা, ওষুধের ক্লিনিক্যাল পরীক্ষা, অনুমোদন এবং বাজারজাতকরণ সব ক্ষেত্রেই চীনের অগ্রগতি উল্লেখযোগ্য। তিনি বলেন, চীনের উদ্ভাবনের গতি বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুততম।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীন ৭৬টি নতুন ওষুধ অনুমোদন দিয়েছে। একই সময়ে দেশটির ওষুধ কোম্পানিগুলোর আন্তর্জাতিক বাজারে লাইসেন্সিং চুক্তির মূল্য ১৩০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ৩০ শতাংশ বায়োফার্মা গবেষণা ও উন্নয়ন পাইপলাইনের সঙ্গে চীনের প্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছে, যা এক দশক আগে ছিল মাত্র ২ শতাংশ।

মুস্তো জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি ওষুধ আবিষ্কার থেকে শুরু করে রোগীদের সেবা দেওয়ার পদ্ধতিতেও বড় পরিবর্তন আনছে। এসব প্রযুক্তি স্বাস্থ্যসেবা খাতকে আরও দ্রুত ও কার্যকর করে তুলছে।

চীনে ৯০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে মার্ক। প্রতিষ্ঠানটি স্থানীয় সহযোগীদের সঙ্গে কাজ চালিয়ে নতুন চিকিৎসা প্রযুক্তি উন্নয়ন এবং বিশ্ববাজারে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন