জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় ২৮ হাজার ৬০ কোটি টাকা

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় ২৮ হাজার ৬০ কোটি টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৯, ২৬ জুলাই ২০২৬

Google News
জুলাইয়ের ২৫ দিনে প্রবাসী আয় ২৮ হাজার ৬০ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন  ১২২ টাকা ধরে  আয় ২৮ হাজার ৬০ কোটি টাকা)। যা গত বছরের একই সময়ে প্রাপ্ত ১ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায়  প্রায় ২০ দশমিক বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা ২৩ থেকে ২৫ জুলাই এই তিন দিনে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের