হরমুজে রাডার বন্ধ করে চলছিল জাহাজ, মাইন বিস্ফোরণ

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হরমুজে রাডার বন্ধ করে চলছিল জাহাজ, মাইন বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২৬ জুলাই ২০২৬

Google News
হরমুজে রাডার বন্ধ করে চলছিল জাহাজ, মাইন বিস্ফোরণ

হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাহাজটির রাডার ব্যবস্থা বন্ধ ছিল এবং এটি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্বে সতর্কতা দেওয়া সত্ত্বেও ট্যাংকারটি ইরান নির্ধারিত করিডোর অনুসরণ না করে নিরাপদ নৌপথের বাইরের একটি এলাকায় প্রবেশ করে। এরপর একটি নৌ-মাইনের সঙ্গে ধাক্কা লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

এর আগে একাধিকবার ইরান হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোকে নির্ধারিত নৌপথ মেনে চলার আহ্বান জানিয়েছিল। একই সঙ্গে দেশটি সতর্ক করে বলেছিল, নির্ধারিত পথ অমান্যকারী জাহাজকে এর পরিণতি বহন করতে হতে পারে।

সাম্প্রতি হরমুজ প্রণালীতে বিদেশি নৌবহরের তৎপরতা বেড়েছে। ইরানের দাবি, কিছু জাহাজ আন্তর্জাতিক ও স্থানীয় নৌ-চলাচল বিধি লঙ্ঘন করছে। এ প্রেক্ষাপটে তেহরান কৌশলগত এই জলপথে নিজেদের সার্বভৌম অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে।

তবে ট্যাংকারটি কী কারণে বিস্ফোরণের শিকার হয়েছে এবং এর জন্য কে দায়ী—এ বিষয়ে এখনো স্বাধীন বা আন্তর্জাতিক কোনো সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। 

সূত্র- মেহের নিউজ

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের