ক্রীড়াকে পেশায় প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ক্রীড়াকে পেশায় প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩১, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ২১:০৬, ২৬ জুলাই ২০২৬

Google News
ক্রীড়াকে পেশায় প্রতিষ্ঠা করতে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে ক্রীড়াকে কেবল শরীরচর্চা বা বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় শিক্ষা কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে।

তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে সরকার ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২০২৬' কর্মসূচি দেশব্যাপী পরিচালিত হচ্ছে। আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ আয়োজনের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তারেক রহমান বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, অধ্যবসায়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। তাই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশে 'নতুন কুঁড়ি স্পোর্টস' একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে।

তিনি আরও জানান, আগামী 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭' আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হওয়ায় ইভেন্টের সংখ্যা ১০-এ উন্নীত হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের বয়সসীমাও সম্প্রসারণ করে ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে, যাতে আরও বেশি প্রতিভাবান শিশু-কিশোর এই কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পায়।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা গৌরবের সঙ্গে বহন করবে এবং দেশের জন্য সাফল্য বয়ে আনবে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২০২৬'-এর প্রথম আসরে অংশ নেওয়া খেলোয়াড়, প্রশিক্ষক, বিচারক, আয়োজক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের