জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১০ শ্রাবণ ১৪৩৩

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ২৫ জুলাই ২০২৬

Google News
জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়ল বিমান

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। গ্যান্ডারকেসি শহরে একটি একতলা বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার (২৫ জুলাই) দেশটির গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক বাহিনী ও পুলিশ বিমানে থাকা দ্বিতীয় ব্যক্তির সন্ধানে অভিযান চালাচ্ছে। বাড়ির ছাদে বিশেষ মই ব্যবহার করে চালানো হচ্ছে তল্লাশি।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির মরদেহ বিমান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের পরিচয়ও এখনো নিশ্চিত করা যায়নি। জার্মান প্রেস এজেন্সি (ডিপিএ) পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, উদ্ধার ও অনুসন্ধান অভিযান ছিল অত্যন্ত জটিল এবং এতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনী, জরুরি চিকিৎসা দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, কী কারণে বিমানটি উচ্চতা হারিয়েছিল তা এখনও জানা যায়নি। পরে এটি ব্রেমেন শহরের কাছে একটি আবাসিক এলাকার একতলা বাড়ির ছাদে আছড়ে পড়ে।সংবাদ শিরোনাম

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বাড়ির বাসিন্দারা সেখানে ছিলেন না। ফলে বাড়ির কেউ হতাহত হননি। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার এলাকার মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়। দুর্ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের