সৌদিতে হুথিদের হামলা, তেল পরিশোধনাগারে ধোঁয়ার কুণ্ডলি

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১০ শ্রাবণ ১৪৩৩

রোববার,

২৬ জুলাই ২০২৬,

১০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সৌদিতে হুথিদের হামলা, তেল পরিশোধনাগারে ধোঁয়ার কুণ্ডলি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ২৫ জুলাই ২০২৬

Google News
সৌদিতে হুথিদের হামলা, তেল পরিশোধনাগারে ধোঁয়ার কুণ্ডলি

সৌদি আরবের সামরিক হামলার জেরে দেশটির জিজান ও ইয়ানবু অঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) চালানো এ হামলার পর জিজানে একটি স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে আরামকোর একটি স্থাপনা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বার্তা সংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি। এর আগে সৌদি সরকার জিজান ও ইয়ানবুর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছিল।

প্রায় দুই সপ্তাহ আগে ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি আরব। ওই ঘটনার পর থেকেই সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এরপর হুথিরা সৌদি ভূখণ্ডে হামলা চালায় এবং তার জবাবে সৌদি আরব ইয়েমেনে পাল্টা হামলা অব্যাহত রাখে। শনিবারও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদির আরামকো অবকাঠামো লক্ষ্য করে হুথিদের সর্বশেষ হামলার ঘটনা ঘটে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের