সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন হবে কি না—এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক সময়সীমা ৯০ দিন পর্যন্ত থাকায় এ মুহূর্তে বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই। সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে।
এ সময় আইনমন্ত্রী বলেন, আমরা বলতে পারি গত কয়েক মাসের সরকারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং (বিচারবহির্ভূত হত্যা হত্যাকাণ্ড) প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। আর এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স (গুম)-এর ব্যাপারে একটা রিপোর্টেড কেস যখন এসেছে আমরা সেটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। এ বিষয়ে জিরো টলারেন্স দেখানোর জন্য আমি ইন্টার্নালি বলেছি।
মো. আসাদুজ্জামান আরও বলেন, জজ সাহেব যখন মেরুদন্ড সোজা করে দাঁড়াতে না পারেন, তখনই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়ে। কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ভালো জজ যদি নিয়োগ হয়। ব্যক্তি যদি ভালো হয়, তাহলেই কেবল একটি স্বাধীন ও স্বচ্ছ প্রত্যাশিত বিচার বিভাগ পাওয়া সম্ভব।
রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছি।
রাষ্ট্রপতির ইস্যুতে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগের সময়ের যেসব অভিযোগ নতুন করে সামনে এসেছে, সেগুলোর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না, তাও তদন্ত ও যাচাই-বাছাই করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

