উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে তিন নম্বর সঙ্কেত

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

১০ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

১০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে তিন নম্বর সঙ্কেত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৪, ২৫ জুলাই ২০২৬

আপডেট: ১৫:২৪, ২৫ জুলাই ২০২৬

Google News
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে তিন নম্বর সঙ্কেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় তিন নম্বর স্থানীয় সতর্কসঙ্কেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসঙ্কেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে চলতি জুলাই মাসেই বঙ্গোপসাগরে এ নিয়ে পরপর তিনটি লঘুচাপ সৃষ্টি হলো। ঘন ঘন বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা চরম দুর্ভোগে পড়েছেন। নতুন করে আবারও সাগর উত্তাল হয়ে ওঠার শঙ্কা দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন সমুদ্রগামী জেলেরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের