৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

রোববার,

১৯ জুলাই ২০২৬,

৪ শ্রাবণ ১৪৩৩

রোববার,

১৯ জুলাই ২০২৬,

৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৭, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ১০:০২, ১৯ জুলাই ২০২৬

Google News
৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের আট জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৯ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের