বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বুধবার,

১৫ জুলাই ২০২৬,

৩১ আষাঢ় ১৪৩৩

বুধবার,

১৫ জুলাই ২০২৬,

৩১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫২, ১৫ জুলাই ২০২৬

Google News
বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার দিনের বিরতির পর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। নতুন করে বৈরী আবহাওয়ার আশঙ্কায় উদ্বেগে পড়েছেন উপকূলের জেলে ও ট্রলার মালিকরা।

বুধবার (১৫ জুলাই) আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই গভীর সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

রাঙ্গাবালী ও পায়রা উপকূল ঘুরে দেখা গেছে, কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও রোদের দেখা মিলছে। মাঝেমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। যদিও নদ-নদী এখনো শান্ত রয়েছে, তবে গভীর সাগরে আবারও বৈরী পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় জেলেরা জানান, টানা প্রায় ১০ দিন বৈরী আবহাওয়ার কারণে তারা কর্মহীন ছিলেন। কয়েক দিন আগে ধারদেনা করে আবার সাগরে মাছ ধরতে গেলেও নতুন করে সতর্ক সংকেত জারি হওয়ায় তাদের আয়-রোজগার নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে, সাম্প্রতিক বৈরী আবহাওয়ায় গলাচিপা উপকূলে ট্রলারডুবির ঘটনায় এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। বুধবার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ জেলে রুবেল হাওলাদার (২৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার (১৭ জুলাই) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের